দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিগত সরকার ১৮ বছর ধরে লুটপাট করেছে, লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষকদের ২২০০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে।’
শনিবার (১৫ আগস্ট) মাগুরা জেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিতাই রায় চৌধুরী, প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সদস্য মনোয়ার হোসেন খান।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। একটি লোকালয়ে আগুন লাগলে সেখানে মসজিদ, মন্দির যাই থাকুক না কেন সব কিছু করে ছারখার হয়ে যায়।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাবে সেখানে মাদকদ্রব্য ছড়ালে আপনার সন্তান মাদকদ্রব্যে আক্রান্ত হতে পারে। এ জন্য গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে শিক্ষকসহ সবাইকে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
কেএম